তদন্তকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে পুলিশের তদন্তকেন্দ্র স্থপনের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন সম্ভাব্য স্থানগুলো পরিদর্শনে গেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ও সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, চন্দ্রনাথ মন্দিরের পাশে অস্থায়ী পুলিশ ক্যাম্প রয়েছে। এর পাশাপাশি একটি পুলিশ তদন্তকেন্দ্র স্থাপন করা হবে। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, তদন্তকেন্দ্রে দুজন কর্মকর্তা ও ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।