তদন্তে অগ্রগতি নেই, খুনি শনাক্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরবে বখাটেদের ছুরিকাঘাতে রমজান আলী নিহত হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও খুনি শনাক্ত হয়নি। পরিবারের অভিযোগ, মামলাটির ব্যাপারে পুলিশের তৎপরতা নেই। খুনি শনাক্ত এবং গ্রেপ্তারের বিষয়ে পুলিশ যথাযথ ভূমিকা নিচ্ছে না।

রমজান নরসিংদী সদর উপজেলার চম্পকনগর মধ্যপাড়ার আবদুল মজিদ সরকারের ছেলে। গত ২৯ জুন তাঁরা পাঁচ বন্ধু ভৈরবে বেড়াতে এসেছিলেন। ওই দিন বিকেলে তাঁরা মেঘনা নদীর ভৈরব প্রান্তে তিন সেতুর পাড়ে হাঁটাহাঁটি করছিলেন। তখন দেখতে পান, এক তরুণীকে কয়েকজন বখাটে উত্ত্যক্ত করছে। তরুণী তাঁদের সাহায্য চান। তাঁরা তরুণীকে বখাটেদের হাত থেকে রক্ষা করেন। এক ঘণ্টা পর বখাটেরা এসে রমজানকে ছুরিকাঘাত করে। অন্যরা দৌড়ে প্রাণ বাঁচান। ঘটনাস্থলেই রমজানের মৃত্যু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, ‘গ্রেপ্তার আক্তার হত্যার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। আশা করছি, দ্রুত খুনি শনাক্ত হবে এবং ধরা পড়বে।’