প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠ্যপুস্তকের ‘সাম্প্রদায়িকীকরণ’ তদন্তের জন্য জাতীয় নাগরিক কমিশন গঠন করেছে ‘একাত্তরের ঘাতক দলাল নির্মূল কমিটি’। ১৩ সদস্যবিশিষ্ট এই কমিশনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীকে চেয়ারম্যান ও অধ্যাপক মুনতাসীর মামুনকে সদস্যসচিব করা হয়েছে। সংগঠনটির নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী ও উপদেষ্টা পরিষদ গত শনিবার যৌথ সভা করে এই সিদ্ধান্ত নিয়েছে। সভায় সভাপতিত্ব করেন শাহরিয়ার কবির। সরকার যে বিভাগীয় তদন্ত কমিটি করেছে তার সীমাবদ্ধতা দেখে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ জাতীয় নাগরিক কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। কমিশন ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করে তা প্রতিবেদন আকারে প্রকাশ করবে। বিজ্ঞপ্তি