তদন্তে পরিবেশ অধিদপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর নাব্যতার জন্য চলমান খননকাজে (ড্রেজিং) অনিয়মের অভিযোগ তদন্তে পরিবেশ অধিদপ্তরের একটি দল আজ সোমবার চট্টগ্রাম আসছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর দলটির নেতৃত্ব দিচ্ছেন। এতে আরও রয়েছেন অধিদপ্তরের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান আখন্দ। এনফোর্সমেন্ট দল ড্রেজিংয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান মালয়েশিয়ান মেরিটাইমের কাজ নিয়ে ইতিমধ্যে নানা অভিযোগ পেয়েছে বলে জানা গেছে। অপরিকল্পিতভাবে কর্ণফুলী নদী ড্রেজিং করে কর্ণফুলী নদীর অববাহিকার গতিপথ পরিবর্তন করা হচ্ছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এনফোর্সমেন্ট দলটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, স্থানীয় পরিবেশ অধিদপ্তরের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে। এ ছাড়া মালয়েশিয়ান মেরিটাইমের কর্ণফুলী নদী খনন এলাকা পরিদর্শন করে সরেজমিনে অভিযোগ তদন্ত করে দেখবে।