তদন্তে সত্যতা মিলেছে, দপ্তরির নিয়োগ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া সনদে চাকরিতে যোগদানের পর মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরি নজরুল ইসলাম ভুঞার নিয়োগ বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার ইউএনও মোহাম্মদ আজিজুর রহমান তাঁর নিয়োগ বাতিল করেন।২৮ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘ভুয়া সনদে চাকরিতে যোগদানের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ইউএনও মোহাম্মদ আজিজুর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। গত সোমবার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং তদন্ত প্রতিবেদন দাখিল করেন।