তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের তদন্তের বিষয়ে ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী জোসে আলমেনদ্রাস বলেছেন, তাঁদের নিজেদের দেশের মর্যাদার স্বার্থেই এই তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে হবে।
গতকাল সোমবার ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে জোসে আলমেনদ্রাস বলেন, ‘আমরা যদি আমাদের সুনাম ও মর্যাদা বজায় রাখতে চাই, তবে স্বচ্ছতার মাধ্যমে আমাদের এগোনো উচিত। এবং এ বিষয়ে আমাদের কাছে অনুরোধ জানানো হয়েছে।’