তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা, ট্রাইব্যুনালের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-১-এ তদন্তের অগ্রগতি প্রতিবেদনটি দাখিল করেন রাষ্ট্রপক্ষের কেঁৗসুলি আবুল কালাম আজাদ৷ তিনি ট্রাইব্যুনালে বলেন, হাসান আলীর বিরুদ্ধে তদন্ত চলছে৷ তিনি এ জন্য আট সপ্তাহ সময়ের আরজি জানান৷

গত বছরের ৬ জুন হাসান আলীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়৷ গত ৩ এপ্রিল রাষ্ট্রপক্ষের আবে​দনের পরিপ্রেক্ষিতে এই ট্রাইব্যুনাল হাসান আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷ তাঁকে এখনো গ্রেপ্তার করা যায়নি৷

এ পর্যায়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাইব্যুনাল বলেন, এর আগে বলা হয়েছিল, হাসান আলী ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী গ্রামে অবস্থান করছেন এবং তিনি পালিয়ে যাওয়ার আগেই তাঁকে গ্রেপ্ত​ার করা প্রয়োজন৷ এক মাস পার হয়ে গেছে, কিন্তু তিনি কোথায়? তদন্তের অগ্রগতি প্রতিবেদনে কোথাও লেখা হয়নি গ্রেপ্তারি পরোয়ানা আদৌ তামিল হয়েছে কি না৷ প্রায় এক বছর ধরে তদন্ত চলছে৷ কত দিনে তদন্ত শেষ হতে পারে, যেমন ছয় বছর, ছয় মাস বা ছয় সপ্তাহ, সেটাও আবেদনে নেই৷

পরে ট্রাইব্যুনাল এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ৩০ জুন দিন ধার্য করে আদেশে বলেন, ওই দিন রাষ্ট্রপক্ষকে গ্রেপ্তা​ির পরোয়ানা তামিল-সংক্রান্ত ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) প্রতিবেদন দাখিল করতে হবে৷

আইনজীবী ফখরুলের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আদেশ ৩০ জুন: মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী ফখরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ৩০ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১৷ গতকাল আদেশের দিন পুনর্নির্ধারণ করা হয়৷