তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সাংসদের নামে বরাদ্দকৃত গম বর্তমান সাংসদের সময় লুটপাটের অভিযোগ ওঠায় তা তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। গত সোমবার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুল হুদাকে এ নির্দেশ দেওয়া হয়। ২০১৩ সালের সেপ্টেম্বরে ওই আসনের তৎকালীন সাংসদ মনোয়ার হোসেন চৌধুরীর নামে বিশেষ কাবিখা কর্মসূচির আওতায় ৩৩টি প্রকল্পে ৩০০ মেট্রিক টন গম বরাদ্দ হয়। ৫ জানুয়ারির নির্বাচনে সাংসদ হন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সাংসদের সমর্থক ও দলীয় লোকজন প্রকল্প কমিটি পাল্টে ওই গম আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে।