তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক গোয়েন্দা হেফাজতে থাকা একটি বিলাসবহুল গাড়ি চালানোর সময় আগুন ধরে ক্ষতির ঘটনায় কারা জড়িত, তা তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। গাড়িটির আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স অটো ওয়ানের স্বত্বাধিকারী দেওয়ান সাজেদুর রহমান গত ৩০ জানুয়ারি রিটটি করেন।