তদন্তের সময় আরও দুই মাস বাড়ানোর আবেদন সিআইডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র আটক-সংক্রান্ত অস্ত্র ও চোরাচালান মামলার তদন্তের সময়সীমা আরও দুই মাস বাড়ানোর আবেদন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী গতকাল রোববার মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলির (পিপি) মাধ্যমে আবেদন আদালতে দাখিল করেন।পিপি কামালউদ্দিন আহাম্মদ বলেন, ‘সিআইডির আবেদন আমি পেয়েছি। ৩০ মার্চ তদন্তের সময়সীমা শেষ হচ্ছে। ওই দিন আরও দুই মাস সময় বাড়ানোর আবেদনের ওপর শুনানি হবে।’আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) জেটিঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। এ ঘটনায় দুটি মামলা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়।