তদন্তের সময় আরও ৬০ দিন বাড়ানোর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলার অধিকতর তদন্তের সময় আরও ৬০ দিন বাড়ানোর আবেদন করেছে সিআইডি।গতকাল রোববার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের করা আবেদন আদালতে দাখিল করেন মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। এর ওপর আজ সোমবার শুনানির দিন ধার্য করেছেন মহানগর দায়রা জজ মো. জহুরুল হক। এ ছাড়া আজ এ মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।সিআইডির সময় বাড়ানোর আবেদনে বলা হয়, অধিকতর তদন্তকালে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় ব্যবহূত গ্রেনেড সরবরাহকারী ও মদদদাতাদের শনাক্ত করতে এবং ঘটনাস্থলে পাওয়া তাজা গ্রেনেড আলামত হিসেবে সংগ্রহ না করে ধ্বংস করার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। মামলার সুষ্ঠু তদন্তের জন্য অধিকতর তদন্তের সময় বাড়ানো প্রয়োজন।