তদবির ঠেকাতে লটারিতে ভিজিডি কার্ড বরাদ্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বেলা ১১টায় উন্মুক্তভাবে ওই লটারি করা হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহিনুর ইসলাম বলেন, পুরো ইউনিয়নে ভিজিডি কার্ড বরাদ্দ রয়েছে মাত্র ৫৬০টি। কিন্তু ক্ষমতাসীন ও বিভিন্ন রাজনৈতিক দলসহ জনপ্রতিনিধিদের কাছ থেকে তদবির এসেছে তার চেয়েও কয়েক গুণ বেশি। বাধ্য হয়ে লটারি করা হয়েছে।