প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বাংলাদেশের ভয়াবহ শিল্প দুর্ঘটনার পটভূমিতে বিক্রেতা কোম্পানিগুলোর পণ্যের উৎস এবং সরবরাহ-প্রক্রিয়া তদারকিতে ব্রিটিশ সাংসদদের পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছেন।
গতকাল বুধবার হাউস অব কমন্সে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে ক্যামেরন এ কথা বলেন। ব্রিটিশ পার্লামেন্টে ফ্রেন্ডস অব বাংলাদেশ গ্রুপের চেয়ার টোরি পার্টির এমপি অ্যান মেইনের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মেইন জানান, রানা প্লাজা দুর্ঘটনার বিষয়ে তাঁর নেতৃত্বে সাংসদদের কমিটি অক্টোবরে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন পেশ করবে। এ কমিটির কার্যক্রমের জন্য অর্থের জোগান দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা দপ্তর (ডিএফআইডি)। প্রধানমন্ত্রী ওই উদ্যোগের প্রতি সমর্থন জানান।