তদারকিতে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেসটিনি গ্রুপের স্থাবর-অস্থাবর সম্পত্তির নিয়ন্ত্রণ, তদারকি বা অন্য কোনোভাবে নিষ্পত্তি করতে মহানগর এলাকায় পুলিশ কমিশনার এবং প্রতিটি জেলার পুলিশ সুপারকে তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক গতকাল সোমবার মৌখিক এই আদেশ দেন।রাজধানীর কলাবাগান থানার দুটি মামলায় ১৭ ফেব্রুয়ারি দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম এ আবেদন করেন। আবেদন দুটিতে বলা হয়, ডেসটিনি ট্রি প্ল্যানটেশন লিমিটেড ও ডেসটিনি ২০০০ লিমিটেড নামক কোম্পানি বা প্রতিষ্ঠানের নামে বা ব্যবস্থাপনা কমিটির নামে বা পরিচালকদের নামে থাকা ক্রোককৃত স্থাবর-অস্থাবর সম্পত্তির নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি বা অন্য কোনোভাবে নিষ্পত্তির জন্য আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে মহানগর এলাকায় পুলিশ কমিশনার ও জেলা পর্যায়ে পুলিশ সুপারকে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ২১ ধারা অনুযায়ী ব্যবস্থাপক বা তত্ত্বাবধায়ক নিয়োগ করা প্রয়োজন।গত বছরের ২৭ নভেম্বর বিচারক জহুরুল হক ডেসটিনি গ্রুপের অধীন ৩৫টি প্রতিষ্ঠানের সব স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোকের আদেশ দেন।