সোহাগী হত্যার প্রতিবাদে দাউদকান্দিতে গণজাগরণ মঞ্চের পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের বিচারের দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পথসভা করেছে গণজাগরণ মঞ্চ। আজ বেলা দেড়টার দিকে মহাসড়কের পাশে গৌরীপুর বাস স্ট্যান্ডে এ পথসভা হয়।
এর আগে আজ সকালে ঢাকা থেকে কুমিল্লা অভিমুখে রোডমার্চ শুরু করে গণজাগরণ মঞ্চ। দুপুরে কুমিল্লার দাউদকান্দি পৌঁছার পর পথসভার আয়োজন করা হয়।
পথসভায় ‘আমরা সবাই তনুর ভাই, তনু হত্যার বিচার চাই’ স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। বক্তব্য রাখেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, সাবেক ছাত্রনেতা ও গণজাগরণ মঞ্চের সদস্য একরামুল হক ও গণজাগরণ মঞ্চের সদস্য ভাস্কর্য শিল্পী রাসা প্রমুখ।
বক্তারা বলেন, সেনানিবাসের মতো একটি সংরক্ষিত এলাকায় এমন হত্যাকাণ্ড কিছুতেই মেনে নেওয়া যায় না। এ দেশের নারীরা প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। সঠিক বিচার না পাওয়ায় এ সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধর্ষকদের এ দেশ থেকে চিরতরে উৎখাত করতে হবে। নতুবা এ দেশের স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। এ ঘটনার প্রতিবাদে দেশের প্রতিটি পাড়ায় মহল্লায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।


আরও পড়ুন: