তনু হত্যার বিচার দাবিতে পরশুরামে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার ফেনীর পরশুরামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
সকালে পরশুরাম উপজেলা সদরের প্রধান সড়কে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সচেতন ছাত্র ও যুবসমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. ইয়াছিন শরীফ মজুমদার, যুবনেতা শফিকুল হোসেন ও স্থানীয় সাংবাদিক আবু ইউসুফ।
সমাবেশে বক্তারা সোহাগী জাহান তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।