তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন আদালতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে জমা দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মামলার তদন্ত কর্মকর্তা ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক গাজী মো. ইব্রাহিম আদালতে গিয়ে প্রতিবেদন জমা দিয়েছেন। ওই আদালতের উপপরিদর্শক (এসআই) বাদল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।