তনুর ময়নাতদন্তের দ্বিতীয় প্রতিবেদন প্রত্যাখ্যান ছাত্র জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর ময়নাতদন্তের দ্বিতীয় প্রতিবেদন ‘প্রত্যাখ্যান’ করেছে প্রগতিশীল ছাত্র জোট।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে ময়নাতদন্তের প্রতিবেদন প্রত্যাখ্যানের ঘোষণা দেন জোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা। এ সময় তনু হত্যার বিচারের দাবিতে ২০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশবাসী অবাক হয়ে দেখল যে তদন্তকারী চিকিৎসকেরা মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের আশরাফুল আলমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের দপ্তর সম্পাদক
রাশেদ শাহরিয়ার, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য সাদেকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।