তনুর হত্যাকারীরা চিহ্নিত না হওয়ায় নারী সংহতির ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট মাসেও সোহাগী জাহান তনুর হত্যাকারীরা চিহ্নিত না হওয়ায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে নারীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নারী সংহতি। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি এ প্রতিক্রিয়া জানিয়েছে।
বিবৃতিতে সংগঠনের সভাপতি শ্যামলী শীল ও সাধারণ সম্পাদক অপরাজিতা দেব যৌথ বিবৃতিতে বলেন, কুমিল্লা সেনানিবাসের ভেতরে কলেজছাত্রী তনু খুন হয়েছেন। এরপর আট মাস পার হলেও দেশের প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি। এ সময়ের মধ্যে থানা-পুলিশ, ডিবি ও সিআইডি মামলার তদন্তের দায়িত্ব পালন করে। তিনবার মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছে। তবে এত কিছুতেও হত্যাকারী চিহ্নিত করা কিংবা মামলার কোনো অগ্রগতি হয়নি।
বিবৃতিতে বলা হয়, এই বিচারহীনতা লজ্জার। মুক্তিযুদ্ধের বিপরীতে হাঁটা বিদ্যমান রাষ্ট্রের পুরুষতান্ত্রিক নিপীড়নমূলক কাঠামো ও বিচারহীনতার অশালীন বহিঃপ্রকাশ।
নারী সংহতি মনে করে, তনুর ধর্ষণ-হত্যায় যারা জড়িত, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় না আনা হলে এ ধরনের জঘন্য ঘটনা আরও ঘটতে পারে এবং দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষ আস্থা হারাবে। বিজ্ঞপ্তি।