তনুর হত্যার বিচারের দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ‘চট্টগ্রামের সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ ও জনসাধারণ’-এর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, এখন পর্যন্ত তনু হত্যাকারীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
বক্তারা বলেন, অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে পাওয়া এ দেশ কখনো ধর্ষকদের অভয়ারণ্য হতে পারে না। তনুসহ পাহাড় ও সমতলে ধর্ষণ ও যৌন নিপীড়নের সব ঘটনার বিচারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফজল আহমদ, আইনজীবী বিল্লাল মাহমুদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সঞ্জয় বিশ্বাস, মিনহাজ হোসেন, জয়শ্রী দাশ প্রমুখ। মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যক্তিরা ‘নিজে যৌন নিপীড়ন করব না, অন্যদের করতে দেব না’ এই শপথ নেন।