চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লায়ন মো. হারুন রশিদ কিন্ডারগার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র মোরশেদ আলম তন্ময়। বয়স মাত্র ১০ বছর। দেখলে বোঝার উপায় নেই, ছয় বছর ধরে শিশুটি অসুস্থতায় ভুগছে। সর্বশেষ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের কার্ডিওলজিস্ট কর্নেল নুরুন নাহার ফাতেমা এনজিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন, তন্ময়ের হূৎপিণ্ডে ছিদ্র এবং রক্তনালী হূৎপিণ্ডের দুই পাশে না হয়ে একই পাশে রয়েছে। এ ছাড়া একজন মানুষের হূৎপিণ্ড স্বাভাবিক যে অবস্থায় থাকে তন্ময়ের ক্ষেত্রে তা উল্টোভাবে আছে। চিকিৎসকেরা বলছেন, তন্ময়কে ভারতে নিয়ে চিকিৎসা করাতে হবে। এ জন্য প্রয়োজন সাত থেকে আট লাখ টাকা। তন্ময়ের পরিবারের পক্ষে ওই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের হূদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তন্ময়ের মা শাহনাজ আক্তার। সাহায্য পাঠানোর ঠিকানা: শাহনাজ আক্তার, সঞ্চয়ী হিসাব নম্বর: ০০৭৯০৩১০০০৭৭০৯, এনসিসি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ফরিদগঞ্জ শাখা, মোবাইল: ০১৭১২-১৬১৭৬৩। বিজ্ঞপ্তি।