তপ্ত পিচে ঝলসে গেছে তপনের শরীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলার সুজনসাহা গ্রামের ভ্যানচালক তপন দাশ (২৫) সম্প্রতি তালা-পাটকেলঘাটা রাস্তায় পিচ ঢালাইয়ের কাজ করতে গিয়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হন। পিচ বহনকালে তালাগামী একটি মোটরসাইকেল পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে ভ্যানে থাকা তপ্ত পিচ ছিটকে গিয়ে তাঁর শরীরে পড়ে। এতে তাঁর পুরো শরীর ঝলসে যায়। বতর্মানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন (ছবিটি ছাপানোর উপযোগী নয়)। এরই মধ্যে বিভিন্ন মানুষের কাছ থেকে ধারকর্জ করে তিনি প্রায় ৫০ হাজার টাকা খরচ করেছেন। প্রতিদিন শুধু চিকিৎসা বাবদ তাঁর খরচ হচ্ছে দুই হাজার টাকা। কিন্তু এত টাকা সহায়-সম্বলহীন তপনের পরিবারের পক্ষে জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় তাঁর পরিবার সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: মোস্তফা, সঞ্চয়ী হিসাব নম্বর: ২৬৭৩১২, সোনালী ব্যাংক, কুমিরা-পাটকেলঘাটা শাখা, তালা, সাতক্ষীরা। বিজ্ঞপ্তি।