তফসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচনের তফসিল গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন জেলা নির্বাচন কর্মকর্তা আলাউদ্দিন আল মামুন। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বিক্রি ও জমা দেওয়ার শেষ তারিখ ১৯ মে, যাচাই-বাছাই ২১ মে, প্রত্যাহার ২৯ মে। জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের পরের দিন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।