তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১০ আগস্ট অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় শ্রীমঙ্গলের উপ-শ্রম পরিচালকের কার্যালয়ে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করে। ১৪ জুলাই মনোনয়নপত্র বিতরণ, ১৬ জুলাই মনোনয়নপত্র গ্রহণ, ১৭ ও ১৮ জুলাই মনোনয়নপত্র বাছাই, ১৯ জুলাই প্যানেলভিত্তিক খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ২০ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহার, ২১ জুলাই বাতিল হওয়া মনোয়নপত্রের বিষয়ে আপিল ও শুনানি এবং প্যানেলভিত্তিক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ২২ জুলাই প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচনে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, চট্টগ্রাম ও রাঙামাটির ২২৮টি চা-বাগান ও ফাঁড়ি চা-বাগানের ৯৩ হাজার ৭২২ জন ভোটার নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।