তফসিল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন এ তফসিল ঘোষণা করেন। ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ। ৬ ফেব্রুয়ারি বৈধ মনোনয়নপত্র ঘোষণা, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) ১৯টি পদ রয়েছে।