প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল। যাচাই-বাছাই ৪ মে, প্রত্যাহার ১১ মে। নির্বাচন হবে ২৭ মে। মৌচাক ইউপির সর্বশেষ নির্বাচনে চেয়াম্যান পদে নির্বাচিত হন মজিবুর রহমান। তিনি হূদেরাগে আক্রান্ত হয়ে গত ৬ মার্চ মারা যান। গাজীপুর প্রতিনিধি