তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশে জেলা নির্বাচন কর্মকর্তা এ তফসিল ঘোষণা করেন। জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তফসিল অনুযায়ী ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৭ ডিসেম্বর বাছাই, ২৩ ডিসেম্বর প্রত্যাহার ও ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। চলতি বছরের ১২ অক্টোবর ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম মারা গেলে পদটি শূন্য হয়।