তফসিল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দপাট ও সদ্দপুষ্করিনী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল গত বুধবার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি এবং প্রাির্থতা প্রত্যাহারের শেষ দিন ৮ মার্চ। আগামী ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। রংপুর সিটি করপোরেশনের সীমানাসংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ সময় ধরে ওই তিন ইউনিয়নের ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বর্তমানে সেই সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতা নেই। নিজস্ব প্রতিবেদক, রংপুর|