তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত সোমবার নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান ওই তফসিল ঘোষণা এবং প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়। আগামী ২৮ অক্টোবর সমিতির ১১ পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রকাশিত ভোটার তালিকার বিষয়ে আপত্তি দাখিল করা যাবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ অক্টোবর। মনোনয়নপত্র দেওয়া হবে ১২ অক্টোবর।