তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সুদীপ কুমার রায় তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৫ নভেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২ ডিসেম্বর ও ভোট গ্রহণ ২১ ডিসেম্বর। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (নির্বাচন) বিধিমালা ২০১০ অনুযায়ী এ তফসিল ঘোষণা করা হয়েছে।