তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চার ইউপির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ-বিষয়ক একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, দরিয়াদৌলত ও আইয়ুবপুর ইউপির সাধারণ নির্বাচন ও বাঞ্ছারামপুর উত্তর ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত নারী সদস্য পদে সমভোটের এবং ছলিমাবাদ ইউপির ৫ পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মৃত্যুজনিত কারণে পুনরায় ভোট ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। মনোনয়পত্র জমাদানের শেষ তারিখ ২০ মার্চ, বাছাই ২১ মার্চ, প্রত্যাহার ২৮ মার্চ, প্রতীক বরাদ্দ ২৯ মার্চ এবং ভোট গ্রহণ আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হবে উল্লেখ করা হয়। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি