তফসিল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, আগামী ১৩ জুন রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ১৪ জুন মনোনয়নপত্র বাছাই ও ১৬ জুন পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২০০৯ সালের ১১ জুলাই রাতে নগরের মুসলমানপাড়ার নিজ বাড়ির সামনে ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা শহীদ ইকবাল সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।