তফসিল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২২ জানুয়ারি রোববার সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ করা হবে ওই দিন বেলা একটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তফসিল অনুযায়ী, ১৪ জানুয়ারি শনিবার বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিএসইসি কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ও খসড়া তালিকা প্রকাশ করা হবে পরদিন রোববার দুপুর ১২টায়। প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ১৬ জানুয়ারি সোমবার বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১৭ জানুয়ারি মঙ্গলবার। বিজ্ঞপ্তি।