তফসিল ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজামউদ্দিন আহমেদ তফসিল ঘোষণা করেন। এতে আগামী ২২ মে মনোনয়নপত্র দাখিল, ২৪ মে মনোনয়নপত্র বাছাই, ৩১ মে প্রত্যাহার এবং ১৩ জুন ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছে। ওই ইউপির চেয়ারম্যান আবদুল কুদ্দুস মোল্লা ১৬ এপ্রিল মারা যান।