তফসিল ঘোষণার আগেই ছড়িয়ে পড়েছে উত্তাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার আগেই নির্বাচনী এলাকায় উত্তাপ ছড়িয়ে পড়েছে। বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় মূলত আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যেই নানা হিসাব-নিকাশ। তাঁদের মধ্যে চারজনের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। ইতিমধ্যে দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাব্য তারিখ ঘোষণা করলে মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বেড়ে গেছে। তাঁরা ভোটারদের সামনে নিজেদের সামাজিক, রাজনৈতিক ও পারিবারিক ঐতিহ্য তুলে ধরছেন। দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সমর্থন লাভের চেষ্টা করছেন। লিফলেট, ব্যানার, বিলবোর্ডে নিজস্ব পরিচিতি তুলে ধরে প্রচার চালাচ্ছেন। অনেকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে ইফতার মাহফিল ও সভা-সমাবেশ করছেন। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, উপনির্বাচনে দলের প্রধান চার মনোনয়নপ্রত্যাশী হলেন পদত্যাগী সাংসদ তানজিম আহমদ সোহেল তাজের চাচা সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দিন আহমঞ্চদ খান, দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন আহমেঞ্চদ মেহেদী, মুক্তিযোদ্ধা মাহমুদুল আলম খান এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা। এ ছাড়া মাঠে আছেন ফজলুর রহমান মোল্লা, মুহামঞ্চদ শহীদুল্লাহ, সামসুউদ্দিন খান, আব্দুর রশিদ সরকার, আমানত হোসেন খান, শহীদুল্লাহ সিকদার, আলমগীর হোসেন, মিয়া মোহামঞ্চদ আনোয়ার হোসেন ও নারী সাংসদ জাহানারা বেগম।আফসার উদ্দিন আহমঞ্চদ খান বলেন, ‘এলাকার মানুষ চাচ্ছে আমি নির্বাচন করি। তা ছাড়া পারিবারিক সিদ্ধান্তে আমি দলের কাছে মনোনয়ন চাইব।’ মমতাজ উদ্দিন মেহেদী বলেন, ‘এলাকার মানুষ আমাকে ভালোবাসে। সে হিসেবে আমি মনোনয়নের সবচেয়ে বড় দাবিদার।’ মাহমুদুল আলম খান বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মানুষের কাছে দায়বদ্ধ। দল যদি আমাকে মনোনয়ন দেয় তবেই আমি নির্বাচন করব।’মোতাহার হোসেন মোল্লা বলেন, ‘নেত্রী আমাকে মনোনয়ন দিলে আমি নির্বাচন করব। অন্যথায় নয়।’এদিকে গত শনিবার উপজেলা আওয়ামী লীগের সভায় দলীয় মনোনয়নপ্রত্যাশী ১২ নেতা দলীয় মনোনয়ন মেনে নিয়ে কাজ করার বিষয়ে একমত পোষণ করেছেন। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আ ক ম মোজামেঞ্চল হক। বিষয়টির সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাইয়ের বিষয়ে তাঁদের কিছু বলা হয়নি। তবে তাঁরা মনোনয়নপ্রত্যাশীদর জনপ্রিয়তা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। পরবর্তী সময়ে কেন্দ্রের সঙ্গে কথা বলে মতামত জানানো হবে।গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে ২০০৮ সালে সংসদ নির্বাচনে নির্বাচিত হন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনার মন্ত্রিসভায় তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নেন। ওই বছরের ৩১ মে তিনি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন। এরপর তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলে ওই আসনটি শূন্য ঘোষণা করেন স্পিকার।