তফসিল স্বাগত জানিয়েছে ১৪ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছে ১৪ দল। একই সঙ্গে ‘নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ়তার’ জন্য নির্বাচন কমিশনকেও ধন্যবাদ জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই জোট।
গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম জোটের এ অবস্থানের কথা জানান।
তফসিল ঘোষণার পর দেশব্যাপী যানবাহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের কঠোর হাতে দমনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ১৪-দলীয় জোট অনুরোধ জানিয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ।