প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে ‘অবাস্তব’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেন, তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে, তা অবাস্তব। তাই এই তারিখ পুনর্নির্ধারণ করার দাবি জানান তিনি।
গত রাতে এক বিবৃতিতে এরশাদ এ দাবি করেন। তিনি বলেন, তফসিল ঘোষণার দিন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে অন্তত দু্ই সপ্তাহ সময় থাকা উচিত ছিল। এখানে মাত্র এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে সব দলের পক্ষে প্রার্থীদের কাছ থেকে মনোনয়নের আবেদন গ্রহণ, তাঁদের সাক্ষাৎকার নেওয়া, মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করার পর নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া অসম্ভব ব্যাপার।
এরশাদ বলেন, জাপার মনোনয়ন পেতে আগ্রহীদের সাক্ষাৎকার শেষ হবে ৩০ নভেম্বর।