তফসিলে স্থগিতাদেশ চেয়ে করা রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তফসিলের ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। ‘পর্যাপ্ত অর্থের অভাবে’ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র কিনতে ব্যর্থ হয়ে ওই আইনজীবী রিট আবেদনটি করেছিলেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনূস আলী আকন্দ ১ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি জমা দেন। গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদনটি কার্যতালিকায় আসে। তবে তা উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন আদালত।