তবু আমরা হতাশ নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল খুলনায় আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামান ষ প্রথম আলো
প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল খুলনায় আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ফায়েকউজ্জামান ষ প্রথম আলো

হরতাল, অবরোধ ও সহিংসতার মধ্য দিয়ে দেশে এক অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক প্রাণ আমরা হারিয়েছি এ কয় দিনে। তবু আমরা হতাশ হব না। বাংলাদেশ ঠিকই সব সমস্যা কাটিয়ে উঠে সামনের দিকে এগিয়ে যাবে।
নানা শ্রেণী-পেশার মানুষ গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনার সেন্ট যোসেফ স্কুল মিলনায়তনে উপস্থিত হয়ে প্রথম আলোর সঙ্গে সুর মিলিয়ে বললেন, ‘পথ হারাবে না বাংলাদেশ। আমরা কিছুতেই হারব না।’

প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে খুলনাবাসী বর্তমান সংকটময় মুহূর্তে প্রথম আলোর আরও সাহসী ভূমিকা আশা করেন। অনুষ্ঠান শুরু হওয়ার আগে থেকে মিলনায়তনের সামনের সবুজ চত্বরে আসতে শুরু করেন অতিথিরা। চা-চক্রের সঙ্গে চলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়। সন্ধ্যা সাতটার মধ্যে কানায় কানায় ভরে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়।

অতিথিদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রথম আলোর খুলনার প্রতিনিধি সুমন্ত চক্রবর্তী। প্রথম আলোর বর্ষপূর্তির আয়োজনে এবারের মূল ভাবনা ‘পথ হারাবে না বাংলাদেশ’-এর ওপর নির্মিত আশা আছে প্রামাণ্যচিত্রটি দেখানো হয়। এরপর মঞ্চে আসেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহামঞ্চদ ফায়েকউজ্জামান। তিনি বলেন, প্রথম আলো সম্পর্কে জানেন না, দেশে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। এটি শুধু একটি পত্রিকাই নয় বরং এটি মানবিক মূল্যবোধের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম।

প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম অতিথিদের সম্ভাষণ জানিয়ে বলেন, ‘আমরা যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে। প্রথম আলো বিশ্বাস করে, বাংলাদেশ গণতান্ত্রিক ধারা থেকে বিচ্যুত হবে না। স্বাধীতার চেতনা আমরা বুকে ধারণ করি। আমরা কিছুতেই দেশকে আর পেছনের দিকে যেতে দেব না।’ তিনি খুলনায় বিমানবন্দর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।


এরপর ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’ সমাপনী রবীন্দ্রসংগীতের মধ্য দিয়ে পর্দায় তুলে ধরা হয় প্রথম আলোর নানা সামাজিক কার্যক্রম। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন খুলনার মেয়র মো. মনিরুজ্জামান, বিভাগীয় কমিশনার মো. আবদুল জলিল, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা আমীর হোসেন, অধ্যাপক রফিকউজ্জামান, বিএল কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক, অধ্যাপক ভার্গব বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক দীপা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক মুজিবুর রহমান, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান, মুক্তিযোদ্ধা শেখ আবদুল কাইয়ুম, খুলনা মহানগর পুলিশের উপকমিশনার আবুল বাশার তালুকদার, পুলিশ সুপার আবদুর রউফ খান, পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণ কান্তি শিকদার, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুন্সী মাহবুব আলমসহ আরও অনেকে।