তবু জীবন যাচ্ছে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ার্স বা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) এক পর্যবেক্ষণ প্রতিবেদনে বলেছে, ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত ‘শুদ্ধি অভিযান’-এর কারণে যে ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়, এতে প্রায় ৭ লাখ ৬ হাজার রোহিঙ্গা শরণার্থী প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হয়। এই শরণার্থীরা পূর্ববর্তী সহিংসতা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ শরণার্থীর সঙ্গে যুক্ত হয়।

২৫ আগস্ট বাংলাদেশে নতুন আসা রোহিঙ্গাদের এক বছর পূর্তি হয়েছে। বাংলাদেশে আশ্রয় পাওয়ার আগে মিয়ানমারে এই রোহিঙ্গাদের জীবনে ঘটে গেছে অবর্ণনীয় নির্যাতন। বাংলাদেশে আশ্রয় পেলেও দেশে ফিরতে পারবে কি না তা নিয়ে যে অনিশ্চয়তা তা পিছু ছাড়েনি। খাবার বা থাকার সংকট না থাকলেও জীবন নিয়ে এই রোহিঙ্গারা পুরোপুরি নিশ্চিত হতে পারছে না। নিজের জীবনে বা চোখের সামনে ঘটে যাওয়া নির্যাতনের স্মৃতিও প্রতিনিয়ত তাড়া করছে এই মানুষগুলোকে। কিন্তু তাই বলে জীবন তো থেমে থাকে না। সময়ের তাগিদেই জীবন চলতে থাকে।

কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে বালুখালী-২-এর ময়নারঘোনা রোহিঙ্গা শিবির এবং কক্সবাজার থেকে শিবিরে আসা যাওয়ার পথে সেই চিত্রই দেখা গেল।

কুতুপালংসহ মোট ৩০টি রোহিঙ্গা শিবিরে বসবাস করছেন রোহিঙ্গারা। ছবি: মানসুরা হোসাইন
কুতুপালংসহ মোট ৩০টি রোহিঙ্গা শিবিরে বসবাস করছেন রোহিঙ্গারা। ছবি: মানসুরা হোসাইন
মেহেদীর আলপনা আঁকা হাত নিয়ে কিশোরীর হাসিমাখা মুখ। ছবি:মানসুরা হোসাইন
মেহেদীর আলপনা আঁকা হাত নিয়ে কিশোরীর হাসিমাখা মুখ। ছবি:মানসুরা হোসাইন
ঘরের চালে লাউয়ের ডগা জানান দিচ্ছে জীবন থেমে নেই। ছবি: মানসুরা হোসাইন
ঘরের চালে লাউয়ের ডগা জানান দিচ্ছে জীবন থেমে নেই। ছবি: মানসুরা হোসাইন
অসুস্থ, পাহাড়ের ঢালু বেয়ে যেতে হবে হাসপাতালে, তাই মানুষের কাঁধ আর বাঁশই ভরসা। ছবি: মানসুরা হোসাইন
অসুস্থ, পাহাড়ের ঢালু বেয়ে যেতে হবে হাসপাতালে, তাই মানুষের কাঁধ আর বাঁশই ভরসা। ছবি: মানসুরা হোসাইন
কিশোরসহ অনেকের হাতেই মুঠোফোন। ছবি: মানসুরা হোসাইন
কিশোরসহ অনেকের হাতেই মুঠোফোন। ছবি: মানসুরা হোসাইন
কোনো দাতা সংস্থা বা এনজিও কাছ থেকে পাওয়া বল নিয়ে মেতে আছে দুই শিশু। ছবি: মানসুরা হোসাইন
কোনো দাতা সংস্থা বা এনজিও কাছ থেকে পাওয়া বল নিয়ে মেতে আছে দুই শিশু। ছবি: মানসুরা হোসাইন
প্রায় ঘরের চালেই সোলার লাগানো। তাই দিয়েই রাতে রাস্তার লাইট জ্বলে। দৈনন্দিন নানা প্রয়োজন মেটান রোহিঙ্গারা। ছবি: মানসুরা হোসাইন
প্রায় ঘরের চালেই সোলার লাগানো। তাই দিয়েই রাতে রাস্তার লাইট জ্বলে। দৈনন্দিন নানা প্রয়োজন মেটান রোহিঙ্গারা। ছবি: মানসুরা হোসাইন
হাসিখুশি দুই ভাই বোন। ছবি: মানসুরা হোসাইন
হাসিখুশি দুই ভাই বোন। ছবি: মানসুরা হোসাইন
মক্তবে শিশুরা কোরআন পড়ায় ব্যস্ত। ছবি: মানসুরা হোসাইন
মক্তবে শিশুরা কোরআন পড়ায় ব্যস্ত। ছবি: মানসুরা হোসাইন
পানি সংগ্রহ করার কাজে ব্যস্ত এক কিশোরী। ছবি: মানসুরা হোসাইন
পানি সংগ্রহ করার কাজে ব্যস্ত এক কিশোরী। ছবি: মানসুরা হোসাইন
এক নারী বস্তায় করে জ্বালানির কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছেন। ছবি: মানসুরা হোসাইন
এক নারী বস্তায় করে জ্বালানির কাঠ সংগ্রহ করে বাড়ি ফিরছেন। ছবি: মানসুরা হোসাইন