তবু হয়নি কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ বছর পর লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের সম্মেলন গত শনিবার অনুষ্ঠিত হলেও কমিটি গঠন করা হয়নি। সকালে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হয় এ সম্মেলন। কমিটি গঠন না হওয়ায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। দলীয় নেতা-কর্মীরা জানান, বিবাহিত ও ছাত্রত্ব নেই এমন নেতারা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। এতে জেলার আমন্ত্রিত অতিথিরা বিভ্রান্ত হয়ে পড়েন। এ জন্য ছাত্রলীগের জেলা নেতারা সম্মেলন শেষ করে চলে যান। রায়পুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মনির হোসেন মোল্লা বলেন, বিবাহিত, অছাত্র ও চাঁদাবাজদের নেতা বানাতে কাউন্সিলরদের মতামত না নিয়ে কমিটি করার চেষ্টা করা হয়। কিন্তু নেতা-কর্মীরা এ ব্যাপারে সজাগ থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়। জানা গেছে, ২০১০ সালের ১৭ এপ্রিল উপজেলা, পৌর ও কলেজ শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের জন্য করা এ কমিটির কিছু নেতা টেন্ডারবাজি-চাঁদবাজিতে জড়িয়ে পড়েন। ব্যস্ত হয়ে পড়েন নিজেকে নিয়ে। এতে অতিষ্ঠ হয়ে পৃথকভাবে শতাধিক নেতা-কর্মী ছাত্রলীগ ছেড়ে ছাত্রদলে যোগ দেন। উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও সভাপতি পদপ্রার্থী মারুফ বিন জাকারিয়া বলেন, সম্মেলনকে কেন্দ্র করে নেতা-কর্মীরা উজ্জীবিত হন।