তরমুজের বাজারে চাঁদাবাজি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অন্যতম বৃহত্ তরমুজের পাইকারি বাজার গোপালগঞ্জের কালীগঞ্জে ব্যবসায়ীদের কাছ থেকে পরিবহন ঠিকাদারির নামে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সদর ও কোটালীপাড়া উপজেলায় উৎপাদিত কয়েক লাখ টন তরমুজ এই বাজারে কেনাবেচা হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ব্যবসায়ীরা এখানে তরমুজ কিনতে আসেন। তরমুজ নিয়ে যাওয়ার সময় ট্রাকপ্রতি কালীগঞ্জ বাজারে ও গান্ধিয়াশুরে দুই দফা চাঁদা আদায় করছে কালীগঞ্জ ও মাদারীপুরের টেকেরহাটের একটি সংঘবদ্ধ চক্র। পরিবহন ঠিকাদারির নামে প্রতিটি ট্রাক থেকে দুই থেকে ৫০০ টাকা করে চাঁদা নিচ্ছে চক্রটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক আদায়কারী বলেন, তাঁরা ব্যবসায়ীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। মাল ট্রাকে তুলতে ও কেনাবেচায় সহায়তা করায় চালকেরা খুশি হয়ে ৫০-১০০ টাকা দেন। এটা চাঁদাবাজি নয়।