তরিকুল ইসলাম হাসপাতালে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদ্রোগ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, গতকাল শনিবার সকাল ১০টার দিকে তরিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
গত ৫ জানুয়ারি থেকে তরিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। তিন মাসের আন্দোলন চলাকালে যশোরে নাশকতার অভিযোগে দায়ের
হওয়া একাধিক মামলায় তাঁকে আসামি করা হয়। ৯ জুলাই যশোর সদর থানার চার মামলায় তিনি জামিন পান।