তরিকুল ইসলাম হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদ্রোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন তিনি।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, গতকাল শনিবার সকাল ১০টার দিকে তরিকুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।