তরীকত ফেডারেশন মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ তরীকত ফেডারেশন (বিটিএফ)। দলটি সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মধ্যে গতকাল সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।
কলাবাগানে বিটিএফের মহাসচিবের কার্যালয় থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে। দলের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী চট্টগ্রাম-২ ও ঢাকা-১৪ আসনে, মহাসচিব এম এ আউয়াল লক্ষ্মীপুর-১ ও সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ রেজাউল হক চাঁদপুরী নেত্রকোনা-২ আসনের জন্য ফরম সংগ্রহ করেন।
বিটিএফ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রথম দিন ৪৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।