তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকার ভারতীয় অংশ থেকে মো. দুলাল (২০) নামের এক বাংলাদেশিকে আটকের পর গতকাল ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে তাঁকে আটক করে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, বালিয়াডাঙ্গীর মরাধার গ্রামের রজব আলীর ছেলে দুলাল তিন মাস আগে দিনমজুর হিসেবে কাজ করতে ভারতে যান। বৃহস্পতিবার রাত আটটার দিকে বাংলাদেশে ফেরার সময় অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের সদস্যরা তাঁকে আটক করেন। ঠাকুরগাঁও প্রতিনিধি