তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত এলাকা থেকে গতকাল সোমবার সকালে সাদ্দাম হোসেন (২৫) নামের এক বাংলাদেশি তরুণকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। উপজেলার দক্ষিণপাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে সাদ্দাম ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল দেশে ঢোকার সময় বিএসএফের সদস্যরা তাঁকে ভারতের দেড় কিলোমিটার ভেতর থেকে আটক করেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ বিন ইসহাক জানান, আটক বাংলাদেশিকে ফেরত পেতে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি