তরুণ উদ্যোক্তাবান্ধব বাজেট চায় জেসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যবসা ও শিল্পোন্নয়নে তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে তরুণ উদ্যোক্তাবান্ধব বাজেটের প্রস্তাব দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)। গতকাল বুধবার এক বিবৃতিতে এ প্রস্তাব দেন সংগঠনের চট্টগ্রাম কসমোপলিটনের সভাপতি জসীম আহমেদ।
বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মানুষ প্রায় ৪ কোটি। এই ৪ কোটি তরুণকে নিয়েই সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। এ জন্য আট দফা প্রস্তাবনা তুলে ধরা হয় বিবৃতিতে।
এসব প্রস্তাবনার মধ্যে রয়েছে তরুণ উদ্যোক্তা চিহ্নিত করতে পৃথক নীতিমালা প্রণয়ন, তাদের সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া, অব্যবহৃত শিল্প প্লট সহজ শর্তে তরুণ উদ্যোক্তাদের ব্যবহারের সুযোগ করে দেওয়া, প্রশিক্ষণের ব্যবস্থা, তরুণদের জন্য ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে সেবা প্রদানের সুযোগ করে দেওয়া।