তরুণ ও নবজাতকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খেজুরবাড়িয়া গ্রাম থেকে গতকাল মঙ্গলবার দুপুরে সুমন হালদার (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।
একই দিন গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি লেকের পাশ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
খেজুরবাড়িয়া গ্রামের অরুণ চন্দ্র হালদারের ছেলে সুমনের লাশ গতকাল সকাল নয়টার দিকে পরিবারের লোকজন ঘরের মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
এদিকে সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মধুমতি লেকের পাড়ে একটি নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেন।