তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে অবৈধ টাকা রাখার অভিযোগে কাওছার আহমদ (৩০) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের আম্বরখানা ব্রিটানিয়া হোটেলের সামনে সিএনজিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চার লাখ টাকা জব্দ ও কাওছারকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ চার লাখ টাকাসহ কাওছারকে গ্রেপ্তার করে। টাকাগুলো হুন্ডির বলে কাওছার পুলিশের কাছে স্বীকার করেছেন।